সৌদিতে আরামকো'র হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪

আপডেট : ২৮ জুন ২০২৬, ০৭:৩৬ পিএম

সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকোর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এতে থাকা ১৪ আরোহীর সবাই নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, রোববার (২৮ জুন) সকালে পূর্বাঞ্চলের রাস তানুরা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

জ্বালানি মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে জানানো হয়, স্থানীয় সময় সকাল ৬টার দিকে আরামকোর মালিকানাধীন হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় নিহত ১৪ জনই সৌদি নাগরিক ছিলেন।

দুর্ঘটনার কারণ জানতে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। একই সঙ্গে নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের কারণে প্রায় চার মাস বন্ধ থাকার পর গত শুক্রবারই উপসাগরীয় অঞ্চলে অবস্থিত রাস তানুরা টার্মিনাল থেকে আবারও অপরিশোধিত তেল রপ্তানির কার্যক্রম শুরু করেছিল সৌদি আরামকো। সূত্র: আলজাজিরা

AS
আরও পড়ুন