যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে যেকোনো ধরনের ‘ভুল হিসাব’ বা সামরিক পদক্ষেপ নেওয়ার আগে ‘দুবার ভাবতে’ সতর্ক করেছে ইরানের সেনাবাহিনীর কেন্দ্রীয় সদর দপ্তর খাতাম আল-আনবিয়া। তাদের ভাষ্য, ইরানের বিরুদ্ধে যেকোনো হুমকি বা আগ্রাসনের জবাব হবে ‘কঠোর’।
সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলার ঘটনায় চলমান শান্তি আলোচনা অনিশ্চয়তার মুখে পড়ার কয়েক দিনের মধ্যেই এ সতর্কবার্তা দিল তেহরান।
খাতাম আল-আনবিয়ার বিবৃতিতে বলা হয়, ‘ইরানের শক্তিশালী শত্রুরা, বিশেষ করে যুক্তরাষ্ট্র, জায়নবাদী শাসনব্যবস্থা এবং তাদের আঞ্চলিক সহযোগীরা, যেকোনো ধরনের ভুল হিসাব থেকে বিরত থাকুক।আমাদের প্রিয় দেশের বিরুদ্ধে কোনো হুমকি বা আগ্রাসনের আগে তারা দু'বার ভাবুক।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘ইসলামি প্রজাতন্ত্র ইরানের স্বাধীনতা, নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় আমরা সম্পূর্ণ প্রস্তুত রয়েছি।’ সূত্র: আলজাজিরা
খামেনির জানাজা ঘিরে সর্বোচ্চ সতর্কতায় ইরানের সেনাবাহিনী
কারবালায় নেওয়া হবে খামেনির মরদেহ