হরমুজ নিয়ে ইরানের পদক্ষেপ অনুমান অসম্ভব: নেতানিয়াহু

আপডেট : ৩০ জুলাই ২০২৬, ০৬:২৯ পিএম

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হরমুজ প্রণালিতে বৈশ্বিক বাণিজ্য ব্যাহত করার ক্ষেত্রে ইরানের পদক্ষেপ কী হবে, তা আগাম নির্ভুলভাবে অনুমান করা সম্ভব ছিল না।

মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, ইরান এমন পদক্ষেপ নিতে পারে বলে তিনি মনে করেছিলেন। তবে একই সঙ্গে তারা এর সম্ভাব্য পরিণতিও বিবেচনায় নেবে বলে ধারণা ছিল। তার ভাষায়, এ বিষয়ে কেউই শতভাগ নির্ভুলভাবে পূর্বাভাস দিতে পারেনি।

তিনি দাবি করেন, বর্তমানে বিশ্বের সবাই বুঝতে পারছে যে বৈশ্বিক শান্তির জন্য ইরান কতটা বড় হুমকি।

নেতানিয়াহু আরও বলেন, ভবিষ্যতে জ্বালানি পরিবহনের বিকল্প পথ গড়ে উঠলে হরমুজ প্রণালির কৌশলগত গুরুত্ব কমে যাবে।

তার মতে, জ্বালানি পাইপলাইন হরমুজের বাইরে সরিয়ে লোহিত সাগর হয়ে ইসরায়েল এবং সেখান থেকে ভূমধ্যসাগরে নেওয়া সম্ভব হবে। এতে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যে কৌশলগত চাপ সৃষ্টি হয়, তা কাটিয়ে ওঠা যাবে বলেও মন্তব্য করেন তিনি। সূত্র: আলজাজিরা

AS
আরও পড়ুন