বিকল্প জ্বালানিপথ হলে হরমুজের গুরুত্ব কমবে: নেতানিয়াহু

আপডেট : ৩০ জুলাই ২০২৬, ০৯:৪৫ পিএম

ভবিষ্যতে বিকল্প জ্বালানি পরিবহন পথ গড়ে উঠলে হরমুজ প্রণালির কৌশলগত গুরুত্ব অনেকটাই কমে যাবে বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, জ্বালানি পরিবহনের পাইপলাইন হরমুজ প্রণালির বাইরে সরিয়ে লোহিত সাগর হয়ে ইসরায়েল এবং সেখান থেকে ভূমধ্যসাগরে নেওয়া সম্ভব। এতে হরমুজকে কেন্দ্র করে সৃষ্ট কৌশলগত চাপ বা চোকপয়েন্টের প্রভাব কমিয়ে আনা যাবে বলে তিনি মনে করেন।

সাক্ষাৎকারে তিনি আরও বলেন, হরমুজ প্রণালিতে বৈশ্বিক বাণিজ্য ব্যাহত করার ক্ষেত্রে ইরান কী পদক্ষেপ নেবে, তা আগাম নির্ভুলভাবে অনুমান করা সম্ভব ছিল না।

নেতানিয়াহুর ভাষায়, ইরান এমন পদক্ষেপ নিতে পারে বলে তিনি ধারণা করেছিলেন। তবে একই সঙ্গে তারা সম্ভাব্য পরিণতির বিষয়টিও বিবেচনায় নেবে বলে তার বিশ্বাস ছিল। এ বিষয়ে কেউই শতভাগ নির্ভুলভাবে পূর্বাভাস দিতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি।

ইসরায়েলের প্রধানমন্ত্রী দাবি করেন, বর্তমানে বিশ্বের সবাই বুঝতে পারছে যে বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতার জন্য ইরান একটি বড় হুমকি। সূত্র: ডন

AS
আরও পড়ুন
সর্বশেষপঠিত