নেপালের জনগণের প্রতি তেহরানের সহমর্মিতা প্রকাশ

আপডেট : ২৮ আগস্ট ২০২৬, ০৫:৪৬ পিএম

নেপালের বিভিন্ন এলাকায় ভয়াবহ বন্যা ও ব্যাপক ভূমিধসে শত শত মানুষের মৃত্যু ও নিখোঁজের ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছে ইরান। একই সঙ্গে দেশটির সরকার ও জনগণের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছে তেহরান।

শুক্রবার (২৮ আগস্ট) এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই নেপালের ভয়াবহ এই দুর্যোগে গভীর দুঃখ প্রকাশ করেন। তিনি দুর্যোগে নিহত ও নিখোঁজ ব্যক্তিদের পরিবারের সদস্যদের প্রতি বিশেষভাবে সমবেদনা জানান।

বাঘাই বলেন, নেপালের বিভিন্ন এলাকায় ভয়াবহ বন্যা ও ব্যাপক ভূমিধসের কারণে বিপুলসংখ্যক মানুষ প্রাণ হারিয়েছেন বা নিখোঁজ রয়েছেন। একই সঙ্গে দুর্যোগে বহু ঘরবাড়ি ও স্থানীয় অবকাঠামো ধ্বংস হয়েছে।

ইরানের এই মুখপাত্র নেপালের সরকার ও জনগণের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের প্রতি পাশে থাকার বার্তা দেন।

বিশেষ করে যারা স্বজন হারিয়েছেন কিংবা এখনো নিখোঁজ স্বজনের সন্ধানে রয়েছেন, তাদের প্রতি সমবেদনা জানান তিনি।

এ ছাড়া বন্যা ও ভূমিধসে আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করেন বাঘাই। সূত্র: মেহর নিউজ এজেন্সি

এএস
আরও পড়ুন