'সৌদি আরবের জাহাজ ছাড়া অন্য সব নৌযান নিরাপদ'

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ পিএম

সৌদি আরবের জাহাজ ছাড়া অন্য সব নৌযানের জন্য সমুদ্রপথ নিরাপদ রয়েছে বলে দাবি করেছে ইয়েমেনের হুথি আন্দোলন। একই সঙ্গে সৌদি জাহাজের ওপর আগে ঘোষণা করা নিষেধাজ্ঞা বহাল রাখার কথা জানিয়েছে তারা।

হুথি মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে বলেন, সৌদি জাহাজ ছাড়া সব নৌপরিবহন কোম্পানির জাহাজের জন্য সামুদ্রিক চলাচল নিরাপদ রয়েছে। সৌদি জাহাজের ক্ষেত্রে আগে ঘোষণা করা নিষেধাজ্ঞাই কার্যকর থাকবে।

তিনি বলেন, ‘অবরোধের জবাবে অবরোধ এবং উত্তেজনার জবাবে উত্তেজনা’ নীতি অব্যাহত রাখবে হুথিরা। যতক্ষণ না আগ্রাসন বন্ধ হচ্ছে এবং তাদের জনগণের ওপর আরোপিত অবরোধ প্রত্যাহার করা হচ্ছে, ততক্ষণ এ অবস্থান থেকে সরে আসবে না তারা।

ইয়াহিয়া সারির বক্তব্যে স্পষ্ট হয়েছে, সামুদ্রিক বাণিজ্যপথে চাপ আরও বাড়ানোর প্রস্তুতি রয়েছে হুথিদের। তবে সৌদি জাহাজ ছাড়া অন্যান্য নৌযানের চলাচল নিয়ে তারা আপাতত তুলনামূলক নিরাপদ অবস্থানের বার্তাই দিয়েছে। সূত্র: টাইমস অব ইসরায়েল

এএস
আরও পড়ুন