নতুন প্রতিরক্ষা প্রযুক্তি উদ্ভাবনে কাজ করছে ইরান: প্রতিরক্ষামন্ত্রী

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ পিএম

নতুন প্রতিরক্ষা প্রযুক্তি উদ্ভাবন এবং প্রতিরোধ ক্ষমতা আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়ে কাজ করছে ইরান। দেশের মানবসম্পদের পূর্ণ সক্ষমতা কাজে লাগিয়ে এ লক্ষ্য অর্জনে এগিয়ে যাওয়ার কথা জানিয়েছেন দেশটির ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল সাইয়্যেদ মাজিদ ইবনে আল রেজা।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ইরানের প্রতিরক্ষা শিল্পে কর্মরত নারীদের সঙ্গে এক বৈঠকে তিনি বলেন, দেশের প্রতিরক্ষা শিল্পের লক্ষ্য এগিয়ে নিতে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অর্থনৈতিক, সামাজিক, বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক লক্ষ্য অর্জনেও নারীরা অন্যতম গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে কাজ করছেন বলে উল্লেখ করেন তিনি।

ইরানের প্রতিরক্ষা প্রযুক্তি সক্ষমতা এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোন শক্তির ওপরও জোর দেন ইবনে আল রেজা। তিনি বলেন, শত্রুর দাবি ও ধারণার বিপরীতে যুদ্ধক্ষেত্রের বাস্তবতা দেখিয়েছে, ইরানের উন্নত ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তির মোকাবিলায় প্যাট্রিয়ট, থাড এবং টমাহক ক্ষেপণাস্ত্র নানা চ্যালেঞ্জের মুখে পড়েছে।

তিনি আরও বলেন, তরুণ ইরানি বিজ্ঞানী ও প্রকৌশলীরা নতুন প্রজন্মের প্রতিরক্ষা ব্যবস্থা নকশা ও উৎপাদনের মাধ্যমে দেশের প্রতিরক্ষা সক্ষমতা বাড়িয়েছেন। এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলেও জানান ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী। সূত্র: ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি

এএস
আরও পড়ুন
সর্বশেষপঠিত