হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন ধ্বংসের দাবি আইআরজিসির

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ পিএম

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির আকাশে যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-১ (MQ-1) ড্রোন লক্ষ্য করে গুলি চালিয়ে তা ধ্বংস করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

ইরানি সংবাদমাধ্যমগুলোতে প্রকাশিত আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন সামরিক বাহিনী এই এমকিউ-১ মডেলের ড্রোনগুলো আগেই অবসরে পাঠিয়েছিল। তবে সম্প্রতি বেশ কয়েকটি সর্বাধুনিক এমকিউ-৯ (MQ-9) ড্রোন হারানোর পর তারা পুরোনো এই ড্রোনগুলোকে আবার বহরে ফিরিয়ে আনতে বাধ্য হয়েছে।

বিবৃতিতে আইআরজিসি আরও দাবি করে, আইআরজিসির নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে যুক্তরাষ্ট্রের এই দুই ধরনের ড্রোনকেই আমরা ব্যাপকভাবে শিকার করছি।

উল্লেখ্য, মার্কিন বিমান বাহিনী ২০১৮ সালেই তাদের এমকিউ-১ প্রিডেটর (MQ-1 Predator) মডেলের ড্রোন বহরকে আনুষ্ঠানিকভাবে অবসরে পাঠিয়েছিল।

সূত্র: আল-জাজিরা।

এএম
আরও পড়ুন