৬০ শতাংশ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে ইরান কোনোভাবেই সরে আসবে না বলে জানিয়েছেন দেশটির পার্লামেন্টের অভ্যন্তরীণ বিষয়ক ও পরিষদ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সালেহ জোকার। তাঁর দাবি, বিভিন্ন মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইরানি জনগণের আইনসম্মত অধিকার এবং এটি দেশের মৌলিক অধিকারের অংশ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) ইরানের অর্ধ-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ জোকারের বক্তব্য উদ্ধৃত করে এ তথ্য জানায়।
জোকার বলেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরিতে আগ্রহী নয়। তবে শিল্প, চিকিৎসা, কৃষি ও জ্বালানি উৎপাদনে পারমাণবিক বিজ্ঞানের সুবিধা নেওয়া অব্যাহত রাখা উচিত।
তিনি বলেন, ‘আমাদের ৬০ শতাংশ সমৃদ্ধকরণের প্রয়োজন নেই বলে যে দাবি করা হয়, তা মূলত শত্রুপক্ষের ইচ্ছা।’ তাঁর ভাষ্য, ইউরেনিয়াম সমৃদ্ধকরণে জনগণের এই অধিকার রক্ষা করা ইরানের জন্য আবশ্যক।
সূত্র: আল জাজিরা
‘ভিত্তিহীন মিথ্যা’ ছড়িয়ে নিজের অপরাধ ঢাকতে চেয়েছেন নেতানিয়াহু: মামদানি