ফ্রান্সের প্যারিসে কুলিং সিস্টেমে হামলার সঙ্গে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) জড়িত থাকার অভিযোগকে ‘ভিত্তিহীন’ আখ্যা দিয়ে একে ইসরায়েলের সাজানো পরিকল্পনা বলে দাবি করেছে সংগঠনটি।
শনিবার (১৪ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেবি এ দাবি করেন।
তিনি বলেন, ইসরায়েলি সরকারের পাতা ‘ফলস ফ্ল্যাগ’ বা সাজানো ঘটনার ফাঁদ সম্পর্কে প্যারিসের সতর্ক থাকা উচিত। তাঁর দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিপরীতে আইআরজিসির হামলার লক্ষ্যবস্তুর তালিকায় বেসামরিক মানুষ কখনোই থাকে না।
মোহেবি আরও বলেন, কুলিং সিস্টেমে হামলার অভিযোগটি ইরানভীতি ছড়ানো এবং ইউরোপে সমর্থন আদায়ের জন্য ইসরায়েলের ব্যবহৃত পুরোনো কৌশল।
তবে প্যারিসের কোন স্থাপনার কুলিং সিস্টেমে হামলার অভিযোগ উঠেছে, কখন ঘটনাটি ঘটেছে এবং এ বিষয়ে ফরাসি কর্তৃপক্ষের বক্তব্য কী—তা মেহের নিউজ এজেন্সির প্রতিবেদনে বিস্তারিত উল্লেখ করা হয়নি।
ঐতিহ্যবাহী লাঠিখেলার তালে মাতোয়ারা আইমাপুর
বাহরাইনে মার্কিন বিমান প্রতিরক্ষা রাডারে ছয় ড্রোনে আইআরজিসির হামলা