ইরানের সামরিক সক্ষমতা নিয়ে নতুন বার্তা দিয়েছেন দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) প্রধান আহমদ ওয়াহিদি। শত্রুপক্ষকে ‘লাঞ্ছনা ও শোচনীয় পরাজয়ের’ মুখোমুখি করার হুঁশিয়ারি দিয়ে তিনি সম্প্রতি একটি নতুন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র স্থাপনা পরিদর্শন করেছেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে স্থাপনাটিকে ‘মিসাইল সিটি’ হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে।
পরিদর্শনের সময় ওয়াহিদির সঙ্গে ছিলেন আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার মেজর জেনারেল মাজিদ মুসাভি। এ সময় মুসাভি দাবি করেন, সর্বশেষ সংঘাতের পর ইরানের মহাকাশ ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির সক্ষমতা আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, নতুন স্থাপনাটিতে দুটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা রয়েছে। তবে এর অবস্থান কোথায়, কী ধরনের ক্ষেপণাস্ত্র সেখানে রাখা হয়েছে কিংবা সেগুলোর পাল্লা ও কার্যক্ষমতা কত-এসব বিষয়ে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
ইরানের এই সামরিক স্থাপনা পরিদর্শন ও কঠোর বক্তব্য এমন এক সময়ে সামনে এলো, যখন ইরান-ইসরায়েল উত্তেজনা ঘিরে পশ্চিম এশিয়ায় নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
সূত্র: ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম
ইরানের বিরুদ্ধে দুই যুদ্ধে নিহত অন্তত ৪২৮ শিশু: কলিভান্দ
মহাকাশ থেকে চীনের মহাপ্রাচীর কি সত্যিই দেখা যায়, আর কী কী দেখা যায়?