যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স পাকিস্তানের ইসলামাবাদের উদ্দেশে রওনা হয়েছেন, যেখানে তিনি ইরানের সঙ্গে উচ্চ পর্যায়ের আলোচনায় নেতৃত্ব দেবেন। বিমানে ওঠার আগে সাংবাদিকদের তিনি স্পষ্টভাবে সতর্ক করেন, আলোচনায় কোনো ধরনের কৌশলগত প্রতারণা মেনে নেওয়া হবে না।
ভ্যান্স বলেন, যুক্তরাষ্ট্র আলোচনাকে ইতিবাচকভাবে এগিয়ে নিতে চায় এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই এই কূটনৈতিক উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, ইরান যদি 'সৎ উদ্দেশ্যে' আলোচনায় অংশ নেয়, তাহলে ওয়াশিংটনও সহযোগিতার হাত বাড়াবে।
তবে একই সঙ্গে তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি ইরান আলোচনাকে প্রভাবিত বা প্রতারণামূলকভাবে ব্যবহার করার চেষ্টা করে, তাহলে যুক্তরাষ্ট্রের আলোচনাকারী দল তা কোনোভাবেই গ্রহণ করবে না এবং কঠোর অবস্থান নেবে।
ভ্যান্স আরও জানান, ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে আলোচনাকারী দলকে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। এই দলে বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারও রয়েছেন, যারা পাকিস্তানে পৌঁছে ইরানি প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে অংশ নেবেন। সূত্র: সিএনএন
'শত্রুপক্ষ আবার হামলা চালাবে এমন যুদ্ধবিরতি চায় না ইরান'
নিরাপত্তা ও অর্থনৈতিক কারণেই মধ্যস্ততাকারীর ভূমিকায় পাকিস্তান? 
