যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের বিষয়ে Newsmax-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ইরানের "ক্ষমতা অনেকটাই ধ্বংস করে দেওয়া হয়েছে।"
তিনি দাবি করেন, "এখনও তাদের কিছু সক্ষমতা আছে, কিন্তু বেশিরভাগই কেড়ে নেওয়া হয়েছে। উদাহরণ হিসেবে, তাদের সামরিক বাহিনীর ১৫৯টি জাহাজ ছিল; সেই জাহাজগুলো এখন সমুদ্রের তলদেশে।"
ট্রাম্প আরও দাবি করেন, "তাদের ২০০টি যুদ্ধবিমান ছিল; এখন সেগুলোর সবই ধ্বংস হয়ে গেছে। তাদের রাডার নেই, নেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অস্ত্র উৎপাদনের সক্ষমতার প্রায় ৮৪ শতাংশ ধ্বংস হয়ে গেছে, তাদের সামরিক সক্ষমতার বড় অংশই শেষ হয়ে গেছে।"
তিনি আরও বলেন, "চার মাস আগে যে ইরান ছিল, এখন তা সম্পূর্ণ ভিন্ন একটি দেশ।"
সবশেষে ট্রাম্প বলেন, "ইরান ছিল মধ্যপ্রাচ্যের দাপুটে শক্তি। কিন্তু এখন তারা আমার সঙ্গে দাপট আর দেখাতে পারবে না।"
বিশ্ববাজারে তেলের দাম ৪ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ
ইরানের সাথে চুক্তি এখনও সম্ভব : ডোনাল্ড ট্রাম্প