ইরানে যুক্তরাষ্ট্রের ‘সাফল্য’ হামাস চুক্তিতে ভূমিকা রেখেছে

আপডেট : ০১ আগস্ট ২০২৬, ০৮:৪৫ এএম

শুক্রবার মন্ত্রিসভার এক বৈঠকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন, তার বিশ্বাস ইরানের সঙ্গে যুদ্ধই চলতি সপ্তাহে হওয়া একটি চুক্তির পথ সুগম করেছে, যার লক্ষ্য গাজাভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হামাসকে নিরস্ত্র করা। 

 


হামাসকে দীর্ঘদিন ধরে ইরানের মিত্র বা প্রক্সি গোষ্ঠী হিসেবে দেখা হয়। ট্রাম্প বলেন, "হামাসকে নিরস্ত্র করা সম্ভব—এটা আগে কেউ ভাবেনি। এটি দেখায়, ইরানের ক্ষেত্রে আমরা কতটা সফল হচ্ছি। চার বা পাঁচ মাস আগে এমন একটি চুক্তি কল্পনাও করা যেত না। তাই এটি মধ্যপ্রাচ্যের জন্য একটি বড় পদক্ষেপ এবং মানুষ এতে সত্যিই মুগ্ধ।"

তিনি আরও বলেন, তার আন্তর্জাতিক বোর্ড অব পিস প্রণীত এই চুক্তি একটি "বড় ধরনের অগ্রগতি"।

 

ট্রাম্প বলেন, "এখন, এই চুক্তির বাস্তবায়নে উত্থান-পতন থাকতে পারে। ওখানকার পরিস্থিতি অত্যন্ত জটিল। সেখানকার মানুষও খুব জটিল এবং তাদের সঙ্গে কাজ করাও কঠিন।"

আরও পড়ুন
সর্বশেষপঠিত