ইরানের পরমাণু কর্মসূচি ঠেকাতে ট্রাম্পের বিকল্প নেই: রিপাবলিকান সিনেটর

আপডেট : ০৩ আগস্ট ২০২৬, ০৭:৩০ পিএম

যুক্তরাষ্ট্রের রিপাবলিকান সিনেটর রিক স্কট বলেছেন, ইরান যেন কখনোই পরমাণু অস্ত্রের অধিকারী হতে না পারে, তা নিশ্চিত করা ছাড়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে অন্য কোনো বিকল্প নেই।

ফক্স নিউজের ‘দ্য বিগ উইকেন্ড শো’ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

সাক্ষাৎকারে স্কট ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ সাময়িকভাবে স্থগিত রাখার ট্রাম্পের সিদ্ধান্ত নিয়েও কথা বলেন। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, ইরানের পরমাণু কর্মসূচি যুক্তরাষ্ট্র এবং মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য বড় হুমকি।

তার মতে, ইরানকে পরমাণু অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া হলে তা আঞ্চলিক স্থিতিশীলতা ও আন্তর্জাতিক নিরাপত্তার জন্য গুরুতর ঝুঁকি তৈরি করবে।

সিনেটর স্কট বলেন, ট্রাম্প প্রশাসনের প্রধান লক্ষ্য হওয়া উচিত এমন ব্যবস্থা নেওয়া, যাতে তেহরান কোনোভাবেই পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করতে না পারে। সূত্র: ফক্স নিউজ

AS
আরও পড়ুন