শারীরিক সম্পর্কের বিনিময়ে নারীদের মন্ত্রিত্ব দেওয়ার অভিযোগ মোদির বিরুদ্ধে

আপডেট : ২৮ মার্চ ২০২৬, ১০:২২ পিএম

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে। বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী একাধিক নারী এমপিকে শারীরিক সম্পর্কের বিনিময়ে মন্ত্রিপদ দেয়ার অভিযোগ তুলে বিস্ফোরক মন্তব্য করেছেন।

সম্প্রতি এক পডকাস্টে বিতর্কিত ব্যক্তি জেফ্রি এপস্টেইনের প্রসঙ্গ টেনে স্বামী দাবি করেন, ভারতের আরও প্রভাবশালী ব্যক্তিদের কর্মকাণ্ড নিয়ে তদন্ত হওয়া উচিত। তার অভিযোগ, দেশের প্রধানমন্ত্রী শারীরিক সম্পর্কের বিনিময়ে একাধিক নারীকে এমপি ও মন্ত্রী করেছেন।

স্বামীর এ বক্তব্যের প্রতি সমর্থন জানিয়ে হিন্দুত্ববাদী লেখিকা মধুপূর্ণিমা কিশওয়ারও একই ধরনের ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী কিছু এমপিকে শারীরিক সম্পর্কের ভিত্তিতে মন্ত্রী করেছেন—এমন নাম হিন্দুত্ববাদী মহলের অনেকেরই জানা।

কিশওয়ার আরও দাবি করেন, কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী ও এস জয়শঙ্করের মন্ত্রী হওয়ার পেছনেও ‘বিশেষ পরিষেবা’র কথা শোনা গেছে। এছাড়া সাবেক শিক্ষামন্ত্রী স্মৃতি ইরানিকে নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো—এত গুরুতর অভিযোগের পক্ষে এখন পর্যন্ত কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেননি স্বামী বা কিশওয়ার। ফলে অভিযোগের সত্যতা নিয়ে রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক তৈরি হয়েছে।

এদিকে প্রধানমন্ত্রীর দফতর বা ক্ষমতাসীন দল এখনো পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। বিশ্লেষকদের মতে, প্রমাণ ছাড়া এ ধরনের অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হতে পারে কি না—সেটিও এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

AHA
আরও পড়ুন