ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যদি কোনো ধরনের স্থল অভিযান শুরু করার দুঃসাহস দেখায়, তবে ইরানি সশস্ত্র বাহিনীকে সরাসরি সমর্থন দিতে দেশটিতে মোতায়েন হতে প্রস্তুত রয়েছে রাশিয়ার চেচেন প্রজাতন্ত্রের দুর্ধর্ষ সামরিক ইউনিটগুলো।
মঙ্গলবার (৩১ মার্চ) ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম প্রেস টিভির এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুসারে, রাশিয়ার চেচেন প্রজাতন্ত্রের প্রধান রমজান কাদিরভের অনুগত এই বাহিনীগুলো ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন-ইসরায়েলি যুদ্ধকে একটি ‘ধর্মীয় যুদ্ধ’ হিসেবে আখ্যায়িত করেছে। তারা ইরানকে রক্ষার এই লড়াইকে মন্দের বিরুদ্ধে ‘জিহাদ’ হিসেবে গণ্য করছে। চেচেন যোদ্ধারা সাফ জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের আগ্রাসন রুখতে তারা জীবন দিতেও প্রস্তুত।
সামরিক বিশ্লেষকরা বলছেন, গত কয়েক সপ্তাহের টানা বিমান অভিযান কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন ইরানে বড় ধরণের স্থল অভিযানের পরিকল্পনা করছেন। পেন্টাগন থেকে এমন সংকেত পাওয়ার পরই চেচেন আর্মি তাদের এই প্রস্তুতির কথা জানিয়েছে।
প্রেস টিভি জানিয়েছে, আগ্রাসনের জবাবে ইরানের সশস্ত্র বাহিনী এ পর্যন্ত ইসরায়েলি ও মার্কিন সামরিক স্থাপনায় ৮৬ দফা ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। বিশেষ করে পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলো এখন চরম অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে।
বর্তমানে এই যুদ্ধে ইউক্রেনীয় বাহিনীর উপস্থিতি বিষয়টিকে আরও জটিল করে তুলেছে। ইউক্রেন প্রকাশ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সমর্থন দেওয়ায় বিষয়টিকে রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা ষড়যন্ত্রের অংশ হিসেবে দেখছে মস্কো। সূত্র: প্রেস টিভি
হরমুজ থেকে নিজেদের তেল নিজেরা আনুন: ট্রাম্প
লেবাননের দক্ষিণাঞ্চল দখলের পরিকল্পনা ইসরায়েলের
গুপ্তচরবৃত্তির মত কর্মকাণ্ডের অভিযোগে ইরানে গ্রেপ্তার ৫৪
