জুলাই শহীদ রাকিবুলের কবর জিয়ারত করলেন রাশেদ খাঁন

আপডেট : ০১ আগস্ট ২০২৬, ০১:৪৪ পিএম

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার জুলাই শহীদ রাকিবুল হোসেনের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। 

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে উপজেলার নিজ গ্রামে শহীদ রাকিবুল হোসেনের কবর জিয়ারত শেষে তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

পরে রাশেদ খাঁন শহীদ রাকিবুল হোসেনের বাবা-মায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি তাদের খোঁজখবর নেন, শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং সবসময় তাদের পাশে থাকার আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম. এ. মজিদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মোনা, জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এ ছাড়া স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীও উপস্থিত ছিলেন। কবর জিয়ারত ও পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে শহীদ রাকিবুল হোসেনের আত্মার শান্তি কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের জন্য দোয়া করা হয়।

MCH/YA
আরও পড়ুন
সর্বশেষপঠিত