যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞা এবং সামরিক হামলা সত্ত্বেও ইরানের পারমাণবিক শিল্প বিশ্বের শীর্ষস্থানীয় দেশগুলোর সমকক্ষে পৌঁছেছে বলে দাবি করেছেন দেশটির পারমাণবিক শক্তি সংস্থার (এইওআই) প্রধান মোহাম্মদ এসলামি।
বুধবার (২৭ আগস্ট) এক বিবৃতিতে তিনি বলেন, আজকে ইরানের পারমাণবিক প্রযুক্তি শিল্প খাতের শীর্ষ সারির দেশগুলোর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সমান তালে এগিয়ে চলেছে।
তিনি অভিযোগ করে বলেন, শত্রুপক্ষ ইরানের পারমাণবিক কর্মসূচিকে অ-শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত বলে অপপ্রচার চালাচ্ছে, যাতে দেশকে দুর্বল করা যায়। তারা নিজেরাও জানে এবং তাদের পদক্ষেপেই তা স্পষ্ট যে, তাদের মূল উদ্দেশ্য হলো ইসলামি প্রজাতন্ত্র ইরানের আত্মনির্ভরশীলতা ও অগ্রগতিকে বাধাগ্রস্ত করা।
ইরান বরাবরই বলে আসছে যে, তাদের এই পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ বেসামরিক ও শান্তিপূর্ণ কাজে ব্যবহারের জন্য পরিচালিত হচ্ছে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, ইরান যাতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে সে লক্ষ্যেই তারা ইসরায়েলকে সাথে নিয়ে সামরিক পদক্ষেপ নিয়েছেন। তবে মার্কিন গোয়েন্দা সংস্থাই পূর্বে সিদ্ধান্ত দিয়েছিল যে ইরান কোনো পারমাণবিক বোমা তৈরির পরিকল্পনা করছিল না।
বৈশ্বিক গণমাধ্যমের সাম্প্রতিক প্রতিবেদনে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, এই যুদ্ধের কারণে ইরান হয়তো এখন নিজেদের সুরক্ষায় পারমাণবিক অস্ত্র অর্জনের দিকে আরও বেশি ঝুঁকে পড়তে পারে।
সূত্র: আল-জাজিরা
সাপের জরিপ কেন করা হয়?
মক্কার ক্লক টাওয়ারে বজ্রপাত