হরমুজ উত্তেজনা প্রশমনে ইরাকের প্রধানমন্ত্রীর সঙ্গে ম্যাক্রোঁর বৈঠক

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ পিএম

হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা প্রশমনের উপায় নিয়ে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জায়েদির সঙ্গে বৈঠক করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। প্যারিসে অনুষ্ঠিত বৈঠকে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা, জ্বালানি সরবরাহ এবং বিকল্প পরিবহনপথ নিয়ে আলোচনা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ম্যাক্রোঁ বলেন, মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা প্রতিষ্ঠার প্রচেষ্টার সঙ্গে ফরাসি জনগণের স্বার্থ রক্ষার বিষয়টিও জড়িত।

ম্যাক্রোঁ বলেন, হরমুজ প্রণালিতে উত্তেজনা কমানোর পাশাপাশি বিকল্প পথ তৈরির মাধ্যমে জ্বালানি সরবরাহ নিরাপদ করা গেলে জ্বালানি পাম্পের দামের ওপর চাপ কমানো সম্ভব।

ম্যাক্রোঁ আরও বলেন, অংশীদার দেশগুলোর সঙ্গে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা জোরদার করাও জরুরি। সন্ত্রাসবাদের বিরুদ্ধে নিরলস লড়াই অব্যাহত রাখতে ফ্রান্স তার অংশীদারদের সঙ্গে একযোগে কাজ করবে বলেও জানান তিনি।

বৈঠকের পর ইরাকি প্রধানমন্ত্রী আলী আল-জায়েদির জার্মানি সফরে যাওয়ার কথা রয়েছে। সূত্র: আলজাজিরা

এএস
আরও পড়ুন