জাসদের কেন্দ্রীয় কার্যালয় থেকে আ.লীগ সন্দেহে আটক অর্ধশতাধিক

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ পিএম

রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয়ে এক্স অভিযান চালায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ সময় সেখান থেকে আওয়ামী লীগের সন্দেহভাজন অর্ধশতাধিক নেতাকর্মীকে আটক করা হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে তাদের আটক করে পল্টন থানায় নেওয়া হয়। পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে তাদের পরিচয় ও সংশ্লিষ্টতার বিষয়ে তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি মিডিয়া) ও মুখপাত্র মো. আকতার হোসেন গণমাধ্যমকে বলেন, জাসদ কার্যালয়ে মিছিল-স্লোগান হচ্ছিল। সেখানে জয় বাংলা স্লোগান দেওয়া হয়েছে বলেও খবর পাওয়া যায়।

তিনি জানান, পল্টন থানা পুলিশ ঘটনাস্থল থেকে সন্দেহভাজন ৩০ থেকে ৪০ জনকে থানায় নিয়ে গেছে। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী সময়ে তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

এএস
আরও পড়ুন