ইরানের ওপর নৌ অবরোধ কঠোর ও কার্যকর রয়েছে এবং তাদের অনুমতি ছাড়া কোনো জাহাজ তা এড়িয়ে যেতে পারছে না বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সামরিক কমান্ড সেন্টকম। একই সঙ্গে হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে তারা।
কেন্দ্রীয় সামরিক কমান্ডের দাবি, হরমুজ প্রণালিতে ইরান যে নৌমাইন পুঁতেছিল, সেগুলো সরিয়ে ফেলা হয়েছে। এ ছাড়া এখন পর্যন্ত ১১০ কোটি ব্যারেলের বেশি তেল এই জলপথ দিয়ে পরিবহন হয়েছে বলেও জানিয়েছে তারা।
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর পক্ষ থেকে হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার যে বক্তব্য দেওয়া হয়েছে, সেটিও প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সামরিক কমান্ড। তাদের দাবি, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ইরানের হাতে নেই এবং জলপথটি বন্ধও হয়নি।
কেন্দ্রীয় সামরিক কমান্ড আরও দাবি করেছে, ইরান ইচ্ছাকৃতভাবে নাবিকদের লক্ষ্যবস্তু করছে। বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে তারা এখন পর্যন্ত হাজার হাজার জাহাজকে পাহারা দিয়ে প্রণালিটি পার করে দিয়েছে বলেও জানিয়েছে মার্কিন কমান্ড।
তবে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ও চলাচল নিয়ে যুক্তরাষ্ট্রের এই বক্তব্যের বিপরীতে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী এর আগে জলপথটি নিজেদের নিয়ন্ত্রণে থাকার কথা জানিয়েছে। ফলে কৌশলগত এই জলপথের নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি দাবি অব্যাহত রয়েছে। সূত্র: ইরান ইন্টারন্যাশনাল
ব্রিটেনে তিন ইরানি নাগরিকের বিরুদ্ধে সহিংসতার প্রস্তুতির অভিযোগ
নিষেধাজ্ঞা-হুমকিতেও থামেনি ইরানের পরমাণু স্বাস্থ্য খাত: ইসলামি
ইরানের হাতেই হরমুজের নিরাপত্তা: শাহরাম ইরানি