সেপ্টেম্বর থেকে ইয়েমেনে ৬৪ শিশু নিহত: ইউনিসেফ

আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ১০:১৬ এএম

ইয়েমেনে চলমান সংঘাত ও সহিংসতা আরও তীব্র হয়ে ওঠার মধ্যে গত ৩ সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত ৬৪ শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ)।

এক বিবৃতিতে সংস্থাটি জানায়, নতুন করে সামরিক উত্তেজনা শুরুর পর থেকে এ পর্যন্ত আনুমানিক ১ লাখ ৭৪ হাজার শিশুসহ ৩ লাখ ৩০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

ইউনিসেফ আরও জানায়, ইয়েমেনের তাইজ শহরের পরিস্থিতি বিশেষভাবে উদ্বেগজনক। অক্টোবরের শেষ নাগাদ সেখানে ৮ লাখের বেশি মানুষ মানবিক সহায়তা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন বলে খবর পাওয়া গেছে।

সংস্থাটি সতর্ক করে বলেছে, ঘনবসতিপূর্ণ এলাকায়, বিশেষ করে তাইজ ও লাহজ অঞ্চলের আশপাশে নতুন করে সংঘাত চলতে থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

এমএজেড
আরও পড়ুন
সর্বশেষপঠিত