নোয়াখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকল তেলবাহী লরি, নিহত ২

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২৭ পিএম

নোয়াখালীর কবিরহাট-মাইজদী সড়কের বান্দত্ত বাজার এলাকায় একটি তেলবাহী লরি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি দোকানে ঢুকে পড়লে ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছেন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে বান্দত্ত বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কবিরহাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভুঁইয়া।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সোনাপুর-কবিরহাট সড়ক হয়ে মাইজদীমুখী একটি তেলবাহী পিকআপ (ট্যাংকলরি) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি দোকানে ঢুকে পড়ে। এ সময় দোকানের ভেতরে থাকা দুজন ঘটনাস্থলেই নিহত হন।

স্থানীয়রা আহত আরও দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। আহতদের অবস্থা গুরুতর বলে জানা গেছে। ফলে নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কবিরহাট থানা পুলিশ জানিয়েছে, খবর পেয়ে ঘটনাস্থলে একটি টিম পাঠানো হয়েছে। বিস্তারিত তথ্য সংগ্রহ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

DR
আরও পড়ুন