চট্টগ্রামে পিস্তলসহ গ্রেপ্তার দুই

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ পিএম

চট্টগ্রামের হাটহাজারীতে অভিযান চালিয়ে দেশীয় প্রযুক্তিতে তৈরি চারটি পিস্তল ও একটি পেন গানসহ দুই অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) হাটহাজারী থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের দেয়া তথ্যের ভিত্তিতে একটি অস্ত্র তৈরির ওয়ার্কশপ জব্দ করা হয়েছে। ওই ওয়ার্কশপ থেকে অস্ত্র তৈরিতে ব্যবহৃত মেশিনসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

পুলিশ সুপার জানান, এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তার ও অস্ত্র তৈরির কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্টদের শনাক্ত করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এমসিএইচ
আরও পড়ুন