ব্রাহ্মণবাড়িয়ায় গাড়ির ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ পিএম

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় নামিম খাঁ (১৯) ও নিরব খাঁ (১৮) নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোররাত ৩টার দিকে উপজেলার রামরাইল বাজার এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত নামিম ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কান্দিপাড়া এলাকার লিটন খাঁর ছেলে এবং নিরব একই এলাকার কিসমত খাঁর ছেলে। তারা সম্পর্কে চাচাতো ভাই।

খাঁটিহাতা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল বাতেন নিহতদের স্বজনদের বরাত দিয়ে জানান, ভোররাতে সদর উপজেলার সুলতানপুর থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন নামিম ও নিরব। রামরাইল বাজার এলাকায় পৌঁছালে একটি গাড়ি তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে দুজনই মোটরসাইকেল থেকে ছিটকে মহাসড়কে পড়ে যান। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

এসআই আব্দুল বাতেন আরও জানান, কোন গাড়িটি মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়েছে, তা এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। নিহতদের মরদেহ উদ্ধার করে সকালে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এমইউ
আরও পড়ুন