এনসিপি নেতাদের নিরাপত্তায় ডগ স্কোয়াডের হোটেল তল্লাশি 

আপডেট : ২০ জুলাই ২০২৫, ০৯:২৪ এএম

চট্টগ্রামে জাতীয় নাগরিক কমিটির (এনসিপির) জুলাই পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে সমাবেশস্থল ও হোটেলকে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রোববার (২০ জুলাই) বিকেলে বিপ্লব উদ্যানে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশস্থল ও এনসিপি নেতারা যে হোটেলে অবস্থান নেন, সেখানে বাড়তি নিরাপত্তা দেওয়া হয়েছে।

চট্টগ্রামের পুলিশ কর্মকর্তারা জানান, গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষ এবং কক্সবাজারের চকরিয়ায় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা এনসিপির মঞ্চ ভেঙ্গে দেওয়ায় বাড়তি নিরাপত্তা দেওয়া হচ্ছে। 

পুলিশ কর্মকর্তারা জানায়, শনিবার বিকেলে ডগ স্কোয়াড দিয়ে পুরো মোটেল সৈকত তল্লাশি চালায় সিএমপির নগর পুলিশের একটি দল। যে তিনটি ফ্লোরে নেতারা ছিলেন, সেখানে নিরাপত্তা বাহিনীর সদস্য ছাড়া আর কাউকে অবস্থান করতে দেওয়া হয়নি। সেখানে সন্ধ্যা ৭টা পর্যন্ত দেড় ঘণ্টাব্যাপী তল্লাশি চালানো হয়। 

এসসিপি সূত্রে জানা গেছে, রোববার সকালে হোটেল থেকে রাঙ্গামাটিতে যাবেন এনসিপির নেতারা। সেখানে থেকে কাপ্তাই হয়ে পথসভা শেষ করে তাদের বিপ্লব উদ্যানে সমাবেশে আসার কথা রয়েছে।

পুলিশ সুপার মাহমুদা বেগম বলেন, আমরা সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করেছি। যে হোটেলে তারা থাকবেন, সেখানে সুইপিং করা হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে মোতায়ন থাকবে বাড়তি পুলিশ। 

 

NB/SN
আরও পড়ুন
সর্বশেষপঠিত