টঙ্গীবাড়ীর নদী ভাঙন রোধের দাবিতে মানববন্ধন

আপডেট : ২৯ আগস্ট ২০২৫, ০৭:৩৬ পিএম

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার কামারখাড়া ইউনিয়নের চৌসার গ্রামে নদী ভাঙনের স্থায়ী সমাধানের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার বেলা ১১টায় বায়তুল আমান জামে মসজিদ সংলগ্ন নদী ভাঙ্ন এলাকায় নারী-পুরুষ এই মানববন্ধনে অংশ নেন।

স্থানীয়রা জানান, পদ্মার শাখা নদীতীরে অবস্থিত চৌসার গ্রামটি দীর্ঘদিন ধরে নদী ভাঙনের হুমকিতে রয়েছে। ইতোমধ্যে বহু ঘরবাড়ি, ফসলি জমি ও গাছপালা নদীগর্ভে বিলীন হয়েছে। বর্ষা মৌসুমে নদী ভাঙনের তীব্রতা বেড়ে যায়। ফলে গ্রামবাসীর মধ্যে আতঙ্ক চরমে পৌঁছেছে।

মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসী জানান, প্রতিবছরই ভাঙন রোধের প্রতিশ্রুতি দেওয়া হলেও স্থায়ী কোনো প্রতিকার মেলেনি। একারণে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি জানান তারা।

JMR
আরও পড়ুন