ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার বড় পর্দায় অভিষেক নিয়ে ভক্তদের জল্পনা-কল্পনার শেষ নেই। দীর্ঘদিন ধরেই গুঞ্জন ছিল ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিপরীতে ক্যারিয়ারের প্রথম সিনেমায় কাজ করছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই সিনেমার কাজের অগ্রগতি এবং শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেছেন এই অভিনেত্রী।
তানজিন তিশা জানান, বর্তমানে সিনেমাটির প্রায় ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে। তবে বাকি ২০ শতাংশ কাজ এখনো আটকে আছে শিডিউল জটিলতায়। আমি প্রায় এক মাস আম্মুকে নিয়ে দেশের বাইরে ছিলাম, তবে সিনেমার প্রায় ৮০ শতাংশ কাজ শেষ হয়ে গেছে। সামহাউ আমাদের ডেটের কারণে আরও ২০ শতাংশ বাকি আছে।
আমাদের মূল অংশ অর্থাৎ সিনেমার গানগুলো এখনো বাকি। যেহেতু এটা আমার জীবনের প্রথম বড় পর্দার কাজ এবং ভক্তদেরও অনেক চাওয়া ছিল, তাই আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি। যেদিন সবার ডেট মিলবে, সেদিনই গানগুলোর শুটিং হয়ে যাবে।
তিনি বলেন, ঈদে আসার সম্ভাবনা আমার মনে হয় না আছে। কারণ আমার অন্যান্য প্ল্যান হয়ে গেছে, এমনকি শাকিব ভাইয়ারও আলাদা পরিকল্পনা আছে। যেহেতু ডেট মিলছে না, তাই গান কমপ্লিট করে রিলিজ দেওয়া সম্ভব নয়। আশা করছি, ইনশাল্লাহ আগামী কোরবানির ঈদে এটি মুক্তি পাবে।
সুপারস্টার শাকিব খানের সঙ্গে প্রথমবারের মতো কাজ করার অভিজ্ঞতা তিশার জন্য ছিল বেশ চমকপ্রদ। শাকিবের পেশাদারিত্বের প্রশংসা করে তিনি বলেন, শাকিব ভাইয়া অনেক প্রফেশনাল একজন আর্টিস্ট। দূর থেকে আমরা অনেক কিছু বলি, কারণ বলতে ভালো লাগে। কিন্তু কাছ থেকে দেখলে বিষয়টি একদম উল্টো। আমি ভাবিনি তিনি কাজের ব্যাপারে এতটা সিরিয়াস হবেন। কিন্তু দেখলাম, কাজ নিয়ে তার সিরিয়াসনেস অনেক বেশি।
শাকিব খানের সঙ্গে বিয়ের দিনের স্মৃতি শোনালেন বুবলী
শাড়ি নিয়ে প্রতারণা, গ্রেপ্তার হতে পারেন তিশা
