চীন সফরে ইরানি পররাষ্ট্রমন্ত্রী, আলোচনায় হরমুজ প্রণালি ও যুদ্ধবিরতি

আপডেট : ০৬ মে ২০২৬, ১১:১৩ এএম

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো চীন সফরে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সংঘাত শুরুর পর থেকে চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অন্তত তিনবার ফোনালাপ করলেও, সশরীরে এটিই তার প্রথম বেইজিং সফর।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, আরাগচির এই সফরে দুটি বিষয় সবচেয়ে বেশি গুরুত্ব পাবে: প্রথমত, বিদ্যমান যুদ্ধবিরতি বজায় রাখা এবং দ্বিতীয়ত, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করা। বেইজিং শুরু থেকেই এই দুটি বিষয়ে সোচ্চার ভূমিকা পালন করে আসছে।

হরমুজ প্রণালি সংকটে চীনের অবস্থান বেশ ভারসাম্যপূর্ণ। চীন একদিকে যেমন ইরানি বন্দরগুলোর ওপর মার্কিন নৌ-অবরোধের সমালোচনা করেছে, অন্যদিকে এই জলপথ বন্ধে ইরানের ভূমিকার বিষয়েও উত্তরোত্তর কঠোর সমালোচনা করছে। তেহরান এখন বেইজিংয়ের কাছ থেকে এটি নিশ্চিত হতে চায় যে, তারা যদি জলপথটি খুলে দেয় তবে চীন তাদের কতটা সমর্থন দেবে। বিশেষ করে, জাতিসংঘে ইরানের বিরুদ্ধে নতুন কোনো নিষেধাজ্ঞার প্রস্তাব উঠলে চীন তার ‘ভেটো’ ক্ষমতা ব্যবহার করে পাশে থাকবে কি না, তা আরাগচির এই সফরের অন্যতম প্রধান লক্ষ্য।

বিশ্লেষকদের মতে, বৈশ্বিক জ্বালানি সরবরাহের স্বার্থে চীন দ্রুত হরমুজ প্রণালির স্বাভাবিক অবস্থা ফিরে পেতে আগ্রহী। আরাগচির এই সফর ইরান-যুক্তরাষ্ট্র উত্তজনা নিরসনে বেইজিংয়ের মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকার ক্ষেত্রে একটি বড় পরীক্ষা হতে যাচ্ছে।

SN
আরও পড়ুন
সর্বশেষপঠিত