মোদিকে ‘স্বৈরাচারী’ বলে শ্রীলেখার কটাক্ষ

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ এএম

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উদযাপনে দেশজুড়ে 'আশীর্বাদের প্রদীপ' জ্বালানোর উদ্যোগ নিয়েছে ক্ষমতাসীন বিজেপি। ১৭ সেপ্টেম্বর গৃহস্থালি ও প্রতিষ্ঠানে প্রদীপ প্রজ্জ্বলনের এই রাজনৈতিক আহ্বানের বিরুদ্ধে প্রকাশ্যে সুর চড়িয়ে তীব্র ক্ষোভ উগড়ে দিয়েছেন টালিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র।

বর্তমানে ভারতের বন্যা পরিস্থিতি ও লাগামহীন মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষ যখন নাভিশ্বাস কাটাস্থ, ঠিক তখনই প্রদীপ প্রজ্জ্বলনের ডাককে 'বেদনাদায়ক পরিহাস' বলে আখ্যা দেন শ্রীলেখা। নিজের ফেসবুক পেজে দেয়া একটি ক্ষুব্ধ পোস্টে মোদি সরকার ও বিজেপিকে সরাসরি ‘স্বৈরাচারী’ শাসক হিসেবে আখ্যায়িত করেন তিনি।

সামাজিক মাধ্যমে দেওয়া বার বার্তায় অভিনেত্রী লেখেন, সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তোলার পর আবার তাদের কাছে উৎসবের প্রত্যাশা করা অত্যন্ত কুরুচিকর। তিনি অভিযোগ করেন, স্বৈরাচারী গোষ্ঠী নাগরিকদের জীবিকা, ঘরবাড়ি ও সামাজিক সম্প্রীতি ধ্বংস করে নিজেদের ভগবান বিষ্ণুর অবতার দাবি করছে।

দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে প্রশ্ন তুলে শ্রীলেখা জানান, অন্ধ সমর্থকদের মর্যাদা দিয়ে শিক্ষিত ভিন্নমত পোষণকারীদের ‘দিমাগি নকশাল’ আখ্যা দিচ্ছে বর্তমান সমাজ। ভয়কে শাসনের প্রধান হাতিয়ার বানিয়ে ভিন্নমতকে বিশ্বাসঘাতকতা হিসেবে তুলে ধরার এই পরিস্থিতিকে তিনি ‘অন্ধকার যুগ’ বলে আখ্যা দেন।

শ্রীলেখার এই পোস্ট প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমে ব্যাপক জল্পনা-কল্পনার সৃষ্টি হয়েছে। সাধারণ নেটিজেনদের বড় একটি অংশ অভিনেত্রীর সাহসিকতার প্রশংসা করে তার সামাজিক বার্তার প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন।

এইচএন
আরও পড়ুন
সর্বশেষপঠিত