মাত্র ৭ হাজার টাকার মূলধন নিয়ে যাত্রা শুরু করে ৫৩৭ কোটি টাকার ব্যবসায়িক সাম্রাজ্য তৈরি করেছেন তরুণ উদ্যোক্তা কনিকা টেকরিওয়াল। উড়োজাহাজ সেবাদাতা প্রতিষ্ঠান ‘জেটসেটগো’ (JetSetGo)-এর প্রতিষ্ঠাতা ও সিইও হিসেবে তিনি ভারতীয় এভিয়েশন খাতে তৈরি করেছেন নতুন ইতিহাস।
এক মাড়োয়ারি পরিবারে জন্ম নেওয়া কনিকার শৈশব থেকেই ব্যবসার প্রতি ঝোঁক ছিল। পরিবার চেয়েছিল পড়ালেখা শেষ করে তিনি যেন বিয়ে করে সংসারী হন, কিন্তু যুক্তরাজ্যের কভেন্ট্রি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক করার পর নিজের পায়ে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি।
ঠিক যখন স্বপ্ন ছোঁয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই মাত্র ২২ বছর বয়সে তার শরীরে বাসা বাঁধে ‘স্টেজ-২ হজকিনস লিম্ফোমা’ ক্যানসার। ৪০ জন চিকিৎসক তার বাঁচার আশা ছেড়ে দিলেও অদম্য আত্মবিশ্বাসের জোরে ক্যানসারকে হারিয়ে ফিরে আসেন তিনি।
ক্যানসার জয়ের পর ২০১৪ সালে কনিকা প্রতিষ্ঠা করেন প্রাইভেট জেট ও হেলিকপ্টার বুকিং প্ল্যাটফর্ম ‘জেটসেটগো’। পুরুষ-শাসিত এভিয়েশন খাতে নানা কটূক্তি ও বাধা পেরিয়ে নিজস্ব ৭ হাজার টাকার মূলধনকে আজ রূপ দিয়েছেন শতকোটি টাকার ব্র্যান্ডে।
বর্তমানে মুম্বাই, দিল্লি, নিউইয়র্ক ও দুবাইসহ বিভিন্ন শহরে পরিচালিত ‘জেটসেটগো’ ভারতের বৃহত্তম প্রাইভেট এয়ারক্রাফট বহর পরিচালনা করছে। ক্রিকেটার যুবরাজ সিং ও ব্যবসায়ী পুনিত ডালমিয়ার মতো ব্যক্তিরা যুক্ত হয়েছেন কনিকার এই সাফল্যের যাত্রায়।
ব্যক্তিগত জীবনে ব্যবসায়ী পি শরৎ চন্দ্র রেড্ডির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই সফল নারী উদ্যোক্তা ভারতের স্বনির্ভর নারীদের তালিকার পাশাপাশি মর্যাদাপূর্ণ ‘ফোর্বস ৩০ আন্ডার ৩০’ তালিকায় স্থান করে নিয়েছেন।
তথ্যসূত্র : ভোগ ইন্ডিয়া (Vogue India), টাইমস এন্টারটেইনমেন্ট (Times Entertainment), দ্য বেটার ইন্ডিয়া (The Better India)।
মোদির প্রকাশ্য ক্ষমা ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অটল রাহুল
অচল লোকসভা, বক্তব্যের সুযোগ পেলেন না রাহুল গান্ধী
৯০ দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন, শিগগিরই তফসিল ঘোষণা
ক্ষমতা বিকেন্দ্রীকরণের পথে যুক্তরাজ্য : উত্তরাঞ্চলে নতুন কার্যালয় প্রধানমন্ত্রীর
রাজবাড়ী কারাগারে হাজতির মৃত্যু
পরিকল্পিত ভাবে বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু