ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন নৌবাহিনীপ্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর বারিধারা স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন তিনি।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, রাজধানীর বারিধারা স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন নৌবাহিনীপ্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
আজ সকাল সাড়ে ৭টা থেকে শুরু গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। ভোট চলবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।

