সৌদি আরবে পৌঁছেছেন ৪৬ হাজার ৯৮৮ হজযাত্রী, ৮ জনের মৃত্যু

আপডেট : ২৮ মে ২০২৪, ১২:০৯ পিএম

চলতি বছর হজ ফ্লাইট শুরু হওয়ার পর এ পর্যন্ত ৪৬ হাজার ৯৮৮ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী তিন হাজার সাতশ ৪৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৪৩ হাজার ২৪১ জন। হজ পালন করতে গিয়ে ৮ বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। মারা যাওয়া সকলেই পুরুষ। ৬ জন মক্কায়, ২ জন মদিনায় মারা যান।

হজ ব্যবস্থাপনা পোর্টালের বুলেটিনে বলা হয়েছে, পবিত্র হজ পালনে গিয়ে মৃত ব্যক্তিরা হলেন- জামাল উদ্দিন (৬৯), তার আইডি নম্বর ১০১৯০৪৮ এবং পাসপোর্ট নম্বর এ ১১২০৬৯০৮। তার বাড়ি কক্সবাজার জেলার মহেশখালীর ইউনুসখালীতে। তিনি মারা যান ২৬ মে।

মো. আলী এমাম ভূঁইয়া (৬৫), পিলগ্রিম আইডি নম্বর ০০৭ ১২৮২ এবং পাসপোর্ট নম্বর এ০৮৪০০৫৪১। তার বাড়ি কুমিল্লার জেলার নোয়াপাড়ার কোতোয়ালি মডেল থানায়। তিনি মারা যান ২৬ মে।

মো. শাজাহান (৪৮), পিলগ্রিম আইডি নম্বর ১৪৮৯১৫৭ এবং পাসপোর্ট নম্বর এ০৭৯৬১৮৪০ শামপুর শহীদ মোক্তার হোসেন রোড, কদোমতলী, ফরিদাবাদ, ঢাকা। তিনি মারা যান ২৫।

মো. ইদ্রিস (৬৪), তার আইডি নম্বর ০১৭৪০৩৪ এবং পাসপোর্ট নম্বর এ০৫৮৬৯৬৮৪ আমির খান মুন্দর বাড়ি, ওয়ার্ড-৪, উত্তর গুজরা, রাওজান (চট্টগ্রাম)। তিনি মারা যান ২৩ মে।

মো. মুর্তজুর রহমান খান (৬৪), তার আইডি নম্বর ১৪২২০১০ এবং পাসপোর্ট নম্বর এ ১৩১৩১৭৯১ চরছরিয়া, চুরাইন, পি.এস. নবাবগঞ্জ। জেলা ঢাকা। ২৩ মে মারা যান তিনি।

মো. লুৎফর রহমান (৬৫), পিলগ্রিম আইডি নম্বর ৮০৩৯৭০৩ এবং পাসপোর্ট নম্বর এ১২৯৬৯৩৮০ থানা পাড়া, ওয়ার্ড- ৫, নাগেশ্বরী, পি.এস. নাগেশ্বরী, জেলা- কুড়িগ্রাম।  তিনি মারা যান ২১ মে।

মো. মোস্তফা (৮৯), পিলগ্রিম আইডি নম্বর ০৬৩ ৪০৫১ এবং পাসপোর্ট নম্বর ইজিও ৭৪০৮৪৭ পাওরো চর জংলা, নতুন রাস্তা, ভোলা সদর, পি.এস. ভোলা সদর, জেলা- ভোলা।  তিনি মারা যান ১৮ মে।

মো. আসাদুজ্জামান (৫৭), পিলগ্রিম আইডি নম্বর ০৮৩১২২১ এবং পাসপোর্ট নং এ১৩৫৬১০৩৪ সাতাশি, কেন্দুয়া, জেলা নেত্রকোনা।
 
হজযাত্রীদের নিয়ে এ পর্যন্ত সৌদি আরব গেছে ১১৮টি ফ্লাইট। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৫৬টি, সৌদি এয়ারলাইন্সের ৩৭টি, ফ্লাইনাস এয়ারলাইন্সের ২৫টি।
 
এ বছর সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীর কোটা ৪৫৬২ এবং বেসরকারি হজযাত্রীর কোটা ৮০ হাজার ৬৯৫। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদিত হজ এজেন্সির সংখ্যা ২৫৯টি।
 
হজযাত্রীদের নিয়ে সৌদি আরবে যাত্রার ফ্লাইট শুরু হয় ৯ মে। শেষ ফ্লাইট যাবে ১০ জুন। এরপর হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে ২০ জুন। ২২ জুলাই শেষ ফিরতি ফ্লাইট দেশে আসবেন হাজীরা। চাঁদ দেখা সাপেক্ষে ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

MB/FI
আরও পড়ুন