জামায়াত আমিরকে দেখতে হাসপাতালে ফয়জুল করীম

আপডেট : ০৭ আগস্ট ২০২৫, ০২:১১ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে দেখতে হাসপাতালে গিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

বুধবার (৬ আগস্ট) সন্ধ্যায় তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ডা. শফিকুর রহমানের সঙ্গে দেখা করেন।

বৃহস্পতিবার (৭ আগস্ট) বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। ওই পোস্টে উল্লেখ করা হয়, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির হজরত মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম সম্মানিত আমিরে জামায়াতকে দেখতে হাসপাতালে গিয়েছেন।


বুধবার সন্ধ্যায় তিনি হাসপাতালে গিয়ে আমিরে জামায়াতের সঙ্গে দেখা করে তার পরিপূর্ণ সুস্থতার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেছেন। আমরা সম্মানিত শায়খের প্রতি আন্তরিক কৃতজ্ঞ ও ধন্যবাদ জ্ঞাপন করছি। মহান আল্লাহ তাকে উত্তম জাযা দান করুন  আমিন।

গত শনিবার সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে আমিরে জামায়াতের হার্টের বাইপাস সার্জারি করা হয়। তিনি এখন কেবিনে অবস্থান করছেন এবং আলহামদুলিল্লাহ মহান আল্লাহর অশেষ রহমতে তিনি ভালো আছেন। দেশবাসীর কাছে তিনি দোয়া চেয়েছেন।

DR/AHA
আরও পড়ুন