সিলেট অঞ্চলের শাখাসমূহ নিয়ে ডাচ্-বাংলা ব্যাংকের স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত

আপডেট : ০১ নভেম্বর ২০২৬, ০৮:২৯ পিএম

সিলেট অঞ্চলের শাখাগুলোর ব্যবসায়িক কৌশল প্রণয়ন এবং গ্রাহকসেবার মান আরও উন্নত করার লক্ষ্যে কৌশলগত সভা (স্ট্র্যাটেজিক কনক্লেভ) আয়োজন করেছে ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি। গত ৩১ অক্টোবর ২০২৬ তারিখে সিলেটের একটি স্থানীয় হোটেলে সরাসরি ও অনলাইন (হাইব্রিড) পদ্ধতিতে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (এমডি ও সিইও) জনাব মো. এহতেশামুল হক খান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গ্রাহকদের জন্য সেরা আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান এবং বিশ্বস্ত অংশীদার হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে ডাচ্-বাংলা ব্যাংক বিভিন্ন কৌশল গ্রহণ করেছে। গ্রাহকসেবার উৎকর্ষ নিশ্চিত করতে তিনি গ্রাহককেন্দ্রিক মনোভাবসহ (ক্লায়েন্ট কেয়ারিং মেন্টালিটি) বেশ কয়েকটি কৌশলগত অগ্রাধিকারের বিষয় তুলে ধরেন।

সভায় সিলেট অঞ্চলের বিভিন্ন শাখার ব্যবস্থাপকরা নিজ নিজ শাখার ব্যবসায়িক কৌশল উপস্থাপন করেন। পাশাপাশি উন্নত গ্রাহকসেবার মাধ্যমে নির্ধারিত ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়ে তারা ব্যবস্থাপনাকে আশ্বস্ত করেন।

এ সময় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের পর্যবেক্ষণ তুলে ধরেন এবং গ্রাহকসেবার মানোন্নয়ন ও ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এছাড়া সভায় বিভিন্ন শাখা ও উপশাখার কর্মকর্তারা, রকেট ও এজেন্ট ব্যাংকিংয়ের আঞ্চলিক প্রধান এবং সংশ্লিষ্ট অঞ্চলের অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেল (এডিসি) সুপারভাইজাররা অনলাইনে অংশগ্রহণ করেন।

এএইচএ
আরও পড়ুন
সর্বশেষপঠিত