রাশিয়ান তেল ব্যবহারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা শিথিল করার সিদ্ধান্তটি ‘ভুল’ বলে মন্তব্য করেছেন জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ।
শুক্রবার (১৩ মার্চ) নরওয়ে সফরের সময় দেয়া বক্তব্যে মের্জ বলেন, আমরা বিশ্বাস করি যে এই মুহূর্তে নিষেধাজ্ঞা শিথিল করা ভুল হচ্ছে।
তিনি বলেন, বর্তমানে দাম নিয়ে সমস্যা আছে, কিন্তু সরবরাহ নিয়ে নয়।
তিনি আরো বলেন, আমি জানতে চাই যে এই সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে অন্য কোন বিষয়গুলো মার্কিন সরকারকে ভাবিয়েছে।
ইরান সঙ্ঘাতের কারণে ইউক্রেনের প্রতি সমর্থন থেকে জার্মানি ‘বিরত বা বিভ্রান্ত’ হবে না বলেও উল্লেখ করেন তিনি। সূত্র : বিবিসি

