ইমানুয়েল ম্যাক্রোঁ

মধ্যপ্রাচ্যে ‘সম্পূর্ণ আত্মরক্ষামূলক’ অবস্থান ফ্রান্সের

আপডেট : ১৪ মার্চ ২০২৬, ০১:৪০ এএম

ইরানের ড্রোন হামলায় একজন ফরাসি সৈন্য নিহত হওয়ার পরও মধ্যপ্রাচ্য যুদ্ধে ফ্রান্সের অবস্থান ‘সম্পূর্ণরূপে আত্মরক্ষামূলক’ থাকবে বলে জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন তিনি। খবর বিবিসির।

ফরাসি প্রেসিডেন্ট বলেন, মিত্রদের সমর্থনে ফ্রান্সের অবস্থান সম্পূর্ণরূপে আত্মরক্ষামূলক এবং এ অবস্থানের কারণে আমাদের ওপর আক্রমণ করার কোনো কারণ থাকতে পারে না।"

এর আগে ইমানুয়েল ম্যাক্রোঁ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের একটি পোস্টে জানান, ইরাকের এরবিলে একজন ‘ফরাসি সেনা নিহত হয়েছেন’। এছাড়া বেশ কয়েকজন সেনা আহত হওয়ার বিষয়েও জানান তিনি।

ইরানের সঙ্গে মার্কিন-ইসরাইল যুদ্ধ শুরু হওয়ার পর মধ্যপ্রাচ্যে এটিই প্রথম ফরাসি সৈন্য নিহত হওয়ার ঘটনা।

HN
আরও পড়ুন