নিজের জনসমর্থন ৫৯ শতাংশ, দাবি ট্রাম্পের

আপডেট : ১৩ জুলাই ২০২৬, ০৯:৩৪ এএম

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে নিজের জনসমর্থন (অ্যাপ্রুভাল রেটিং) ৫৯ শতাংশ বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

একই সঙ্গে দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম এবং তেল-গ্যাসের খরচ কমছে বলেও দাবি করেছেন তিনি।

নিজের সংক্ষিপ্ত পোস্টে ট্রাম্প লেখেন, “৫৯% অ্যাপ্রুভাল রেটিং। তেল ও গ্যাসের দাম কমার পাশাপাশি অন্যান্য পণ্যের দামও কমছে।”

এই ৫৯ শতাংশ জনসমর্থনের উৎস কী বা কোন জরিপের ভিত্তিতে তিনি এই দাবি করেছেন, তা পোস্টে নির্দিষ্ট করে জানাননি ট্রাম্প।

তবে চলতি মাসে হ্যারিসএক্স (HarrisX) এবং কোয়ান্টাস ইনসাইটস (Quantus Insights)-এর মতো শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের করা সর্বশেষ জনমত জরিপগুলো সম্পূর্ণ ভিন্ন চিত্র দেখাচ্ছে।

জরিপ অনুযায়ী, মাত্র ৪৩ শতাংশ আমেরিকান ট্রাম্পের কার্যকলাপে সন্তুষ্ট (অনুমোদন করেন), পক্ষান্তরে প্রায় ৫৪ থেকে ৫৫ শতাংশ মানুষই তার পারফরম্যান্সের ওপর অসন্তুষ্ট (অনুমোদন করেন না)।

তেল-গ্যাসের দাম কমছে বলে ট্রাম্প দাবি করলেও বাস্তবে পারস্য উপসাগরে নতুন করে উত্তেজনা বৃদ্ধির কারণে বিশ্ববাজারে তেলের দাম উল্টো হু হু করে বাড়ছে। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম প্রায় ৩.৩ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি ব্যারেল এখন প্রায় ৭৮.৫০ ডলারে গিয়ে ঠেকেছে।

সূত্র: আল জাজিরা

YA
আরও পড়ুন