ইয়েমেনজুড়ে চলা রক্তক্ষয়ী সংঘাতের মধ্যেই নতুন সামরিক উত্তাপ ছড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার জন্য ইরানকে সরাসরি দায়ী করে তেহরানকে গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন তিনি।
সম্প্রতি আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ওপর আক্রমণের ঝাঁজ বাড়ানোর সাথে সাথে ট্রাম্পের নজর এখন ইরান কেন্দ্রিক। ইরান যদি হামলা অব্যাহত রাখে তবে সেখানে ‘অভূতপূর্ব ধ্বংসযজ্ঞ’ চালানো হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই অবস্থান চলমান মধ্যপ্রাচ্য সংকটকে আরও ভয়াবহ রূপ দিতে পারে। ইয়েমেনের ধ্বংসস্তূপের মধ্য থেকেই তেহরানের ওপর বড় আকারের সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিচ্ছে হোয়াইট হাউস।
সূত্র: আল জাজিরা
মোদিকে ‘স্বৈরাচারী’ বলে শ্রীলেখার কটাক্ষ