ভারতের মুম্বাইয়ে মেট্রোরেল নির্মাণকাজের সময় ওপর থেকে ভারী লোহার ব্যারিকেড পড়ে মোটরসাইকেল আরোহী এক ব্যক্তি নিহত হয়েছেন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) মেট্রোরেল প্রকল্পের নিচ দিয়ে মোটরসাইকেলে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির নাম ওয়াসিম হায়দার রিজভী। তাঁর বয়স ৫৪ বছর। মুম্বাইয়ের এলবিএস রোডে রোজারি বায়োটেক ভবনের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ কর্মকর্তারা জানান, রিজভী মোটরসাইকেলে করে মেট্রো প্রকল্পের নিচ দিয়ে যাওয়ার সময় ওপর থেকে প্রায় ৬ ফুট বাই ৮ ফুট আকারের একটি লোহার ব্যারিকেড তাঁর ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন।
রিজভী মুম্বাইয়ের অশোকনগরের ঘটকপার ওয়েস্টের খাদিগাঁও এলাকার বাসিন্দা ছিলেন। পেশায় তিনি গ্যাস ও স্যানিটারি মিস্ত্রি ছিলেন। দুর্ঘটনার পর তাঁকে দ্রুত স্থানীয় রাজাবাড়ি হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় রিজভীর মৃত্যুর ঘটনায় পার্কসাইট পুলিশ স্টেশনে মামলা হয়েছে। দুর্ঘটনার কারণ ও দায়ীদের বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
তবে মুম্বাইয়ের মেট্রোরেল প্রকল্পের নিচে দুর্ঘটনায় মৃত্যুর ঘটনা এটাই প্রথম নয়। চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি মেট্রো লাইন-৪ এর একটি কংক্রিটের ব্লক নিচে চলন্ত যানবাহনের ওপর পড়ে একজন নিহত ও চারজন আহত হন।
এরপর এপ্রিল মাসেও একটি গাড়ির ওপর মেট্রো প্রকল্পের কাঠের সরঞ্জাম পড়ে আতঙ্কের সৃষ্টি হয়।
সূত্র: এনডিটিভি।
'শিশুদের নিরাপত্তা নিশ্চিত না হলে সমাজের অস্তিত্ব অর্থহীন'
জ্বালানি তেলের দাম বাড়ায় মানুষের জীবন আরও কঠিন হবে: শামসুল আলম
প্রতিদিন সকালে একই নাস্তা খেলে কী শরীরের ক্ষতি হয়?