রাশিয়ায় ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের আঘাত

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ০৯:০৩ পিএম

রাশিয়ার পূর্বাঞ্চলীয় কামচাটকা অঞ্চলে ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার স্থানীয় সময়ের হিসাবে এই ভূমিকম্পের ঘটনা ঘটে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।

ইউএসজিএসের তথ্য অনুযায়ী, শনিবার (২৮ নভেম্বর) গ্রিনিচ মান সময় (জিএমটি) ১৩টা ১৫ মিনিটে (বাংলাদেশে সময় সন্ধ্যা ৭টা ১৫ মিনিট) কামচাটকা ক্রাইয়ের ইয়েলিজোভো এলাকার কাছে ভূমিকম্পটি আঘাত হানে।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১৮৮ দশমিক ৪ কিলোমিটার গভীরে। প্রাথমিক হিসাবে এর উপকেন্দ্র নির্ধারণ করা হয়েছে উত্তর অক্ষাংশ ৫৩ দশমিক ৭২ ডিগ্রি এবং পূর্ব দ্রাঘিমাংশ ১৫৮ দশমিক ০৮ ডিগ্রিতে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য জানানো হয়নি। গভীরতার কারণে সুনামির কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে মার্কিন জাতীয় সুনামি সতর্কতা কেন্দ্র।

জেএম
আরও পড়ুন