মধ্যপ্রাচ্যে মোতায়েন করা নিজেদের যুদ্ধজাহাজগুলোতে নতুন করে জ্বালানি, খাবার ও গোলাবারুদসহ প্রয়োজনীয় রসদ সরবরাহ শুরু করেছে মার্কিন সামরিক বাহিনী।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বার্তার মাধ্যমে এই সামরিক প্রস্তুতির তথ্য নিশ্চিত করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে সেন্টকমের শেয়ার করা ছবিগুলোতে দেখা যায়, গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার ‘ইউএসএস ডেলবার্ট ডি ব্ল্যাক’-এ বিপুল পরিমাণ সমরাস্ত্র ও প্রয়োজনীয় সামগ্রী তোলা হচ্ছে। এই রণতরিটি বর্তমানে মধ্যপ্রাচ্যে দায়িত্বরত ‘ইউএসএস আব্রাহাম লিংকন’ ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপকে সরাসরি সহায়তা দিচ্ছে। সামরিক বিশ্লেষকদের মতে, রসদ সরবরাহের এই তৎপরতা মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী সংঘাতের প্রস্তুতিরই ইঙ্গিত দিচ্ছে।
এদিকে, ইরানের সঙ্গে যুদ্ধের পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের বিপুল আর্থিক ব্যয়ের তথ্য সামনে এসেছে।
মার্কিন সিনেটে দেওয়া এক বক্তব্যে পেন্টাগন প্রধান পিট হেগসেথ জানান, ইরানের সঙ্গে যুদ্ধে এ পর্যন্ত মার্কিন সামরিক বাহিনীর প্রায় ২ হাজার ৫০০ কোটি (২৫ বিলিয়ন) ডলার খরচ হয়েছে। তবে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার দাবি, প্রকৃত ব্যয়ের পরিমাণ পেন্টাগনের দেওয়া এই হিসাবের চেয়ে আরও অনেক বেশি হতে পারে।
সেন্টকমের এই নতুন সামরিক তৎপরতা এবং যুদ্ধের ক্রমবর্ধমান ব্যয় নিয়ে আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগের সৃষ্টি হয়েছে।
ইরানে আবারও হামলার হুমকি দিলো ইসরায়েল