অধিকৃত পশ্চিম তীরের কালান্দিয়া শরণার্থী শিবিরে টানা দ্বিতীয় দিনের মতো সাঁড়াশি অভিযান চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।
এতে নারী ও শিশুসহ অন্তত ৬০ জন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটি।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দিনভর চলা এই অভিযানে গ্রেফতার ও জিজ্ঞাসাবাদের নামে ব্যাপক নির্যাতনের অভিযোগ উঠেছে।
সংস্থাটি জানায়, বন্দিদের হাত-পা বেঁধে রেখে মারধর ও তীব্র মানসিক নির্যাতন চালানো হচ্ছে।
অভিযান চলাকালে ফিলিস্তিনিদের জোরপূর্বক নিজ বসতবাড়ি থেকে উচ্ছেদ করেছে ইসরায়েলি সেনারা। একই সঙ্গে সাধারণ মানুষের ঘরবাড়ি ভাঙচুর এবং মালামাল ধ্বংসের ঘটনাও ঘটেছে।
এদিকে ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সোসাইটি নিশ্চিত করেছে, গত দুই দিনের ইসরায়েলি হামলায় অন্তত ১৬ জন ফিলিস্তিনি মারাত্মকভাবে আহত হয়েছেন। বর্তমানে পুরো শিবিরটিতে চরম আতঙ্ক বিরাজ করছে।
সূত্র: আল জাজিরা
পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে আগুন
বিটিভির নতুন মহাপরিচালক সাংবাদিক কাজী জেসিন
ঝাড়খণ্ডে বজ্রপাতে ১৪ প্রাণহানি: বৈরী আবহাওয়ায় ভারতে বাড়ছে মৃত্যু
বাণিজ্য বাড়াতে সীমান্তে ২৪ ঘণ্টা সেবা চালুর সিদ্ধান্ত পাকিস্তান ও ইরানের
গোলাবারুদ ঘাটতির তথ্য ফাঁসকারীদের জেলের হুঁশিয়ারি ট্রাম্পের