লেবাননে ইসরায়েলি বিমান হামলায় বাংলাদেশি নারী নিহত

আপডেট : ১০ এপ্রিল ২০২৬, ০৭:১৭ পিএম

লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ বিমান হামলায় দিপালী নামে এক বাংলাদেশি নারী নিহত হয়েছেন। গত বুধবার বৈরুতের হামরা এলাকায় এ ঘটনা ঘটে। বৈরুতের বাংলাদেশ দূতাবাসের এক ফেসবুক পোস্ট থেকে এসব তথ্য জানা যায়।

দিপালী ফরিদপুর জেলার চর ভদ্রাসন উপজেলার চর হাজিগঞ্জ ইউনিয়নের চর শালেপুর গ্রামের শেখ মোফাজ্জলের মেয়ে। তার মায়ের নাম রোজিনা খাতুন।

দিপালী বৈরুতের হামরা এলাকায় তার কফিলের (নিয়োগকর্তা) বাড়িতে কর্মরত ছিলেন। বুধবার ওই বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় তিনি ঘটনাস্থলেই মারা যান। 

প্রাথমিক তথ্য অনুযায়ী, একই হামলায় তার কফিল এবং কফিলের পরিবারের আরও কয়েকজন সদস্যও নিহত হয়েছেন। একজন প্রতিবেশি মারফত এই মর্মান্তিক সংবাদটি নিশ্চিত হওয়া গেছে।

বৈরুতস্থ বাংলাদেশ দূতাবাস নিহতের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে। দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় পুলিশ সূত্রে নিশ্চিত হওয়া গেছে যে, দিপালীর মরদেহ বর্তমানে বৈরুতের রফিক হারিরি হাসপাতালের মর্গে রাখা আছে। মরদেহের বর্তমান অবস্থা এবং পরবর্তী প্রক্রিয়া নিয়ে দূতাবাসের পক্ষ থেকে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রয়েছে দূতাবাসের।

AHA
আরও পড়ুন
সর্বশেষপঠিত