ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি উপসাগরীয় দেশগুলোকে নিয়ে একটি নতুন আঞ্চলিক নিরাপত্তা কাঠামো গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের হামলার জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার পর এমন প্রেক্ষাপটে তিনি এই প্রস্তাব সামনে আনেন। তার মতে, আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে হলে এ অঞ্চলের দেশগুলোকেই পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে একটি নতুন কাঠামো গড়ে তুলতে হবে।
ইরাকের রাজধানী বাগদাদ সফরকালে এক সংবাদ সম্মেলনে আরাঘচি বলেন, আঞ্চলিক সব দেশকে অন্তর্ভুক্ত করে এমন একটি নতুন নিরাপত্তা কাঠামো প্রতিষ্ঠা করা প্রয়োজন, যেখানে এই অঞ্চলের বাইরের কোনো দেশের উপস্থিতি, হস্তক্ষেপ কিংবা প্রভাব থাকবে না।
তিনি জোর দিয়ে বলেন, উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার দায়িত্ব মূলত এ অঞ্চলের দেশগুলোরই হওয়া উচিত এবং সেই লক্ষ্যেই নতুন কাঠামো নিয়ে এগিয়ে আসার সময় এসেছে।
এদিকে বাহরাইন ও কুয়েত দাবি করেছে, ইরানের বিরুদ্ধে নতুন করে যুক্তরাষ্ট্রের বিমান হামলার পর রাতভর তাদের ভূখণ্ড লক্ষ্য করে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থাকে নতুনভাবে সাজানোর প্রস্তাব তুলে ধরেছে তেহরান।
ইরানের পক্ষ থেকে দেওয়া এই আহ্বান এমন এক সময়ে এসেছে, যখন পুরো উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি, পারস্পরিক আস্থা এবং ভবিষ্যৎ স্থিতিশীলতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সূত্র: আলজাজিরা
মার্কিন-ইসরায়েলি নেতাদের যুদ্ধাপরাধে বিচারের দাবি মোজতবা খামেনি'র
ইরানের হামলায় কাঁপলো কুয়েত-বাহরাইন
'আগামী ৩০ দিন হরমুজের নিয়ন্ত্রণে থাকবে ইরান'