প্রতিপক্ষের প্রতিটি হুমকিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে ইরান এবং সেগুলোর ভিত্তিতেই সামরিক প্রস্তুতি আরও জোরদার করা হচ্ছে বলে জানিয়েছেন দেশটির ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী মাজিদ ইবনে আল-রেজা।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, রাষ্ট্রীয় গণমাধ্যমে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, প্রতিপক্ষের প্রতিটি হুমকিকেই তেহরান ‘বাস্তব ও বিশ্বাসযোগ্য’ হিসেবে দেখে, এমনকি তা যদি মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশও হয়।
মাজিদ ইবনে আল-রেজা বলেন, ইরান কোনো হুমকিতে বিস্মিত হবে না এবং নিষ্ক্রিয়ও থাকবে না। বরং প্রতিটি হুমকিকে সামরিক প্রস্তুতি জোরদার, প্রতিরোধ সক্ষমতা বৃদ্ধি এবং সশস্ত্র বাহিনীর সক্ষমতা উন্নয়নের ভিত্তি হিসেবে ব্যবহার করা হবে।
তিনি আরও বলেন, দেশের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি অব্যাহত রাখবে ইরান। সূত্র: ডন
হরমুজে স্থিতিশীলতায় সংলাপের আহ্বান কাতারের
অতীতে ট্রাম্পের মতো প্রেসিডেন্টের মুখোমুখি হয়নি ইরান: রুবিও