আরাঘচি-আসিম মুনির-হাকান ফিদান আলোচনা, যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা

আপডেট : ০২ আগস্ট ২০২৬, ০৭:৪০ পিএম

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে পৃথক ফোনালাপে যুক্তরাষ্ট্রকে সম্ভাব্য সামরিক আগ্রাসন থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র হামলা চালালে ইরান তার জবাব হবে দ্রুত ও কঠোর।

ইরান সরকারের এক বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

বিবৃতিতে বলা হয়, শনিবার (২ আগস্ট) অনুষ্ঠিত পৃথক ফোনালাপে আরাঘচি যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ‘দুঃসাহসিক পদক্ষেপ’ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং বলেন, ওয়াশিংটন কোনো ধরনের আগ্রাসনে জড়ালে তেহরান তাৎক্ষণিক ও দৃঢ় প্রতিক্রিয়া জানাবে।

আসিম মুনির ও হাকান ফিদানের সঙ্গে আলোচনায় তিনি যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক পদক্ষেপের পরিণতি এবং তা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে বলে উল্লেখ করেন।

এদিকে একই দিনে কুয়েতের সেনাবাহিনী দাবি করেছে, দেশটির কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনার দিকে ইরান থেকে ছোড়া শত্রুপক্ষের ড্রোন তারা ভূপাতিত করেছে। সূত্র: আলজাজিরা

AS
আরও পড়ুন