ইরানের সঙ্গে চলমান উত্তেজনা ও সংঘাত নিরসনে সামরিক পদক্ষেপ ও সহিংসতার চেয়ে কূটনৈতিক পথকেই অগ্রাধিকার দিচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এমনটাই জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
সোমবার (৩০ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে রুবিও বলেন, চলমান পরিস্থিতি মোকাবিলায় যুক্তরাষ্ট্র সরাসরি সংঘাত নয়, বরং আলোচনার পথেই এগোতে চায়।
তিনি জানান, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি যোগাযোগ না থাকলেও বিভিন্ন মধ্যস্থতাকারীর মাধ্যমে বার্তা আদান-প্রদান এবং আলোচনা অব্যাহত রয়েছে। এসব সংলাপের মাধ্যমে একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানোর চেষ্টা চলছে।
রুবিওর ভাষায়, প্রেসিডেন্ট ট্রাম্প সব সময় কূটনৈতিক সমাধান এবং চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর পথকে গুরুত্ব দেন। তার মতে, এই সংকটের সমাধান আগেই সম্ভব ছিল, তবে এখনো আলোচনার মাধ্যমে তা অর্জন করা যেতে পারে। সূত্র: আলজাজিরা
ইরানের নেতৃত্বে ফাটল ধরেছে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
ইরানের বিদ্যুৎ স্থাপনা-তেল কূপ-খারগ দ্বীপ ধ্বংস করার হুমকি ট্রাম্পের
