পতন কাটিয়ে দক্ষিণ কোরীয় মুদ্রার সামান্য ঘুরে দাঁড়ানো

আপডেট : ২৪ মার্চ ২০২৬, ১০:১৫ এএম

মধ্যপ্রাচ্য সংকটের সমাধানের পথে আশাবাদ তৈরি হওয়ায় মঙ্গলবার মার্কিন ডলারের বিপরীতে দক্ষিণ কোরিয়ার মুদ্রা 'উন' (Won) এর মান ১.৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর আগের ট্রেডিং সেশনে মুদ্রাটির মান গত ১৭ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল, যা থেকে এটি কিছুটা পুনরুদ্ধারের ইঙ্গিত দিচ্ছে।

দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়োনহাপ (Yonhap) জানিয়েছে, সোমবার ডলারের বিপরীতে উন-এর যে দর ছিল, তা ২০০৯ সালের ৯ মার্চের পর থেকে সবচেয়ে দুর্বল অবস্থান।

ইয়োনহাপ আরও জানায়, ২০০৯ সালের সেই সময়ে বিশ্বব্যাপী ভয়াবহ অর্থনৈতিক মন্দার কারণে দক্ষিণ কোরীয় মুদ্রার মানে চরম ধস নেমেছিল। বর্তমানে ইরান যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণে সৃষ্ট অনিশ্চয়তা কাটিয়ে বাজার আবার স্থিতিশীল হওয়ার অপেক্ষায় রয়েছে।

SN
আরও পড়ুন
সর্বশেষপঠিত